শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

টিকা: দেশে ৩ কোটি ৭৩ লাখ ডোজ প্রয়োগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

সারাদেশে গতকাল রবিবার পর্যন্ত তিন কোটি ৭৩ লাখ ১৫ হাজার সাত ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন দুই কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫৬৫ জন। প্রথম ডোজ টিকাগ্রহণকারীর মধ্যে পুরুষ এক কোটি ২৭ লাখ এক হাজার ৬৬০ জন, আর নারী ৯৭ লাখ ৯২ হাজার ৯০৫ জন।

দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন এক কোটি ৪৮ লাখ ২০ হাজার ৪৪২ জন। দ্বিতীয় ডোজ টিকাগ্রহণকারীর মধ্যে পুরুষ ৮৫ লাখ ৮০ হাজার ৮২ জন, আর নারী ৬২ লাখ ৪০ হাজার ৩৬০ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা ‘কোভিশিল্ড’ প্রয়োগ হয়েছে এক কোটি ২৪ লাখ ২৭ হাজার ৮৬৬ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে এক লাখ ৩১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে এক কোটি ৯৮ লাখ ৩৬ হাজার ৭৮ ডোজ। মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৯ লাখ ৫০ হাজার ৭৫২ ডোজ।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গতকাল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চার কোটি ২৫ লাখ ৯৫ হাজার ১৫০ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে চার কোটি ২০ লাখ আট হাজার ৮৭৬ জন, এবং পাসপোর্ট নম্বর দিয়ে পাঁচ লাখ ৮৬ হাজার ২৭৪ জন নিবন্ধন করেছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023