শিরোনাম :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার টিকা গ্রহণ বাধ্যতামূলক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের করোনার টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার এ–সংক্রান্ত জরুরি নির্দেশনা অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

এখনো যারা টিকা নেননি, তাদের ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করে টিকা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর বয়স ১৮ বা ১৮–এর বেশি এবং যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের আগামী তিন কার্যদিবসের মধ্যে (২১ সেপ্টেম্বর) জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করে এর নিবন্ধিত নম্বর এই লিংকে http103.113.200.28student_covidinfo প্রবেশ করে দিতে হবে। সনদপ্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষার্থী যাতে স্থানীয় পর্যায়ে টিকা পেতে পারেন, সেই লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় যথাযথ পদক্ষেপ নেবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, যারা ইতিমধ্যে টিকার প্রথম বা দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাদের তথ্য অতিসত্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। স্কুল, কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজগুলোও দ্রুতই খুলে দেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023