শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আদমদীঘিতে বিএনপির আহবায়ক কমিটির সভায় হট্টগোল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

আদমদীঘি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আয়োজনে ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আহবান করা সভা কিছু নেতা নোটিশ না পাওয়ায় হট্টগোলের সৃষ্টি হয়।  শুক্রবার বেলা সাড়ে ১০ টায় আদমদীঘির হাজি তাছের আহমেদ কলেজের নিকট বিএনপি কার্যালয়ে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

জানাযায়, শুক্রবার দলীয় কার্যালয়ে আদমদীঘি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আয়োজনে ছয়টি ইউনিয়ন কমিটি পর্যাক্রমে গঠনের লক্ষ্যে এক সভা আহবান করা হয়। বেলা ১০ টায় উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড, আনোয়ারুল ইসলাম তালুকদার রতনের সভাপতিত্বে যখারীতি আলোচনা সভা শুরু হওয়ার পর কতিপয় নেতা সভায় নোটিশ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করায় হট্রগোল সৃষ্টি হয়। সভায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে পর্যাক্রমে আদমদীঘি উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত ও পরে প্রয়াত বিএনপি নেতা সিরাজুল ইসলাম তালুকদার ও মরহুমা রেবেকা সুলতানার রুহের মাগফিতার কামনা করে বিশেষ দোয়া করা হয়। এরপর সভার নোটিশ না পাওয়া নেতারা পুনরায় সভার আহবানের দাবী জানালে সভাপতি সভা সাময়িক স্থগিত করেন।

উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড, আনোয়ারুল ইসলাম তালুকদার রতন জানান, সভার নোটিশ অনেকেই না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্ঠি হয়। যার কারনে সভাটি সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সুপার ফাইভ সদস্য রফি আহম্মেদ আচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার, যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ, এমদাদুল হকসহ নেতৃবর্গ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023