শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

এইচএসসির মূল সনদ বিতরণ শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ শুরু করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। শিক্ষাবোর্ড থেকে ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ করা হবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত। কলেজের অধ্যক্ষ নিজে বা প্রতিনিধির মাধ্যমে বোর্ড থেকে সনদ গ্রহণ করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন।

ঢাকা শিক্ষাবোর্ড এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ সেপ্টেম্বর ঢাকা মহানগরের কলেজগুলো, ১৫ সেপ্টেম্বর ঢাকা জেলা, ১৬ সেপ্টেম্বর ফরিদপুর, ১৯ সেপ্টেম্বর রাজবাড়ী, ২০ সেপ্টেম্বর গোপালগঞ্জ, ২১ সেপ্টেম্বর মাদারীপুর, ২২ সেপ্টেম্বর শরীয়তপুর, ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ, ২৬ সেপ্টেম্বর নরসিংদী, ২৭ সেপ্টেম্বর গাজীপুর, ২৮ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর মানিকগঞ্জ এবং আগামী ৩ অক্টোবর টাঙ্গাইল ও ৪ অক্টোবর কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে কলেজগুলোর অধ্যক্ষ বা তার প্রতিনিধিকে শিক্ষার্থীদের মূল সনদ গ্রহণ করতে বলা হয়েছে। বোর্ডের ৪ নম্বর ভবনের পঞ্চম তলায় এইচএসসি সনদ বিতরণ করা হবে।

নির্ধারিত তারিখে নির্ধারিত জেলার অধ্যক্ষ বা তার প্রতিনিধি সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত সনদ তুলতে পারবেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023