শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

শনাক্তের হার ৬ শতাংশের নিচে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৮৬২ জন এবং মারা গেছেন ৫১ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ হাজার ১০৯ জনের এবং শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জন। এ দিন সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৪ হাজার ৯০ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ শতাংশের নিচে নেমে এসেছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর)) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৯৮ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৪৩ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৩ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১ হাজার ১৬৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ১৪৯টি। এখন পর্যন্ত ৯৩ লাখ ৬৩ হাজার ৬০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ২৬ জন।

মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে আছেন ২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন,  ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ২৯ জন, চট্টগ্রামে ৮ জন, রাজশাহীতে ৪ জন, খুলনায় ৬ জন, বরিশালে ৩ জন এবং রংপুরে একজন।

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৪১ জন এবং বেসরকারি হাসপাতালে ১০ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023