শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

শাজাহানপুরে তুষ বোঝাই ট্রাক উল্টে প্রাণ গেলো শ্রমিকের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে ধানের তুষ বোঝাই ট্রাক উল্টে শাহাদত হোসেন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের আড়িয়া বাজার স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদত হোসেন বগুড়ার ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামের আফসার আলীর ছেলে। তিনি শেরপুর লেবার (শ্রমিক) সমিতির সদস্য।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম নামে পিকআপ চালক জানান, ধানের তুষ বোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় ট্রাকটিকে চাপ দেয়। এসময় ট্রাকের চালক সজোরে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোর ওপর পড়ে যায়। এসময় ট্রাকের ওপরে থাকা ৫/৭ জন শ্রমিক লাফ দিলে একজন তুষের বস্তার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর অটোর যাত্রী ও চালক দ্রুত সরে পড়ায় প্রাণে বেঁচে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023