শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়া শাহ সুলতান কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল আলমের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। অধ্যক্ষের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে শিক্ষক-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।

বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে মানববন্ধন থেকে অধ্যক্ষের প্রতি অনাস্থা জ্ঞাপন করলেও কলেজের সকল প্রকার একাডেমিক কার্যক্রম যথাযথভাবে চলছে বলেও শিক্ষক প্রতিনিধিরা জানিয়েছেন। এর আগে বুধবার ১৬টি কারণ উল্লেখ করে অনাস্থা জ্ঞাপন পত্র বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়েল সচিব বরাবর কলেজের শিক্ষক কর্মচারীরা পাঠিয়েছেন।

অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের কারণসমূহ হলো করোনা মহামারী পরবর্তী ক্লাসে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা, বিভাগীয় সেমিনার ও বিভিন্ন সেবামূলক খাত হতে প্রয়োজনীয় অর্থ উত্তোলনে চেক স্বাক্ষরে অতিরিক্ত অর্থ দাবি করা ও দাবিপূরণ না করলে হয়রানি করা, শিক্ষকদেরকে বিভিন্ন সময়ে এসিআর সংক্রান্ত ব্যপারে ভয়ভীতি প্রদর্শন করা। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি যথাযথ ভাবে প্রতিপালন না করে ভুয়া প্রতিবেদন প্রেরন করা, কলেজের উন্নয়নে যথাযথ ভূমিকা পালন না করা, এ্যাকাডেমিক কাউন্সিলের মতামত অগ্রাহ্য, ব্যক্তিগত কাজে রাত বিরাতে কলেজ মাইক্রোবাস ব্যবহার করা, সকল শিক্ষক কর্মচারীর সাথে দুর্ব্যবহার করাসহ ১৬টি বিষয়ে অভিযোগ করেন। এদিকে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল আলম অনাস্থার সকল বিষয় ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি। হাতেগোনা কয়েকজন শিক্ষক কর্মচারির প্রতি কঠোর হওয়ার কারণে তাদের স্বার্থে আঘাত লেগেছে বলেই এই কর্মসূচি পালন করেছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন চায় না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023