শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

অবশেষে আফগানিস্তান থেকে ফিরলেন সেই ৯ বাংলাদেশি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তান থেকে অবশেষে দেশে ফেরত এসেছেন বাংলাদেশের নয় জন নাগরিক। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও জার্মানির একটি সংস্থায় কাজ করতেন তারা। এর মাঝে ব্র্যাকে কর্মরত তিনজন মঙ্গলবার পাকিস্তান হয়ে ঢাকায় ফিরেছেন।

বুধবার দেশে ফিরেছেন স্পেনের আমেরিকান ঘাঁটিতে আশ্রয় পাওয়া বাংলাদেশি।

টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছেন। এই ছয়জন বাংলাদেশি কাজ করতেন আফগানিস্তানে জার্মানির একটি সংস্থায়।

ভয়েস অব এমেরিকার খবরে বলা হয়, তালেবান ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের উদ্ধার করে সৌদি আরবের রিয়াদে নিয়ে যায় ২৮শে আগস্ট। এরপর রিয়াদ থেকে এই ৬ জনকে সামরিক বিমানে করে ৩০শে আগস্ট নেওয়া হয় স্পেনের রোটা মার্কিন সামরিক ঘাঁটিতে। এরপর তারা রোটা মার্কিন সামরিক ঘাঁটিতে অবস্থান করছিলেন। দেশে ফেরার জন্য বাংলাদেশ দূতাবাসের সহায়তা চান। সবার সহযোগিতা নিয়ে সেই ৬ জন মালাগা থেকে ঢাকা ফিরেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস বলেন, সব মিলিয়ে আফগানিস্তানে মোট ৩০ বাংলাদেশি ছিলেন। তাদের মধ্যে ২৩ জন দেশে ফিরেছেন। বাকি সাতজন স্বেচ্ছায় আফগানিস্তানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে তারা ফেরত আসতে চাইলে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023