স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার দুই হাসপাতালে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় ২জন এবং দুইজন উপসর্গ নিয়ে মারা গেছেন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানাগেছে।
একই সময়ে নতুন করে আরও ১৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯জন। করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন সদরের আমেনা খাতুন(৬৮) এবং শিবগঞ্জের আব্দুর রউফ(৭৬)। বুধবার জেলায় মোট ৩৭১টি নমুনার ফলাফলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২জন এবং এন্টিজেন পরীক্ষায় ২জনের করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্ত ১৪জনের মধ্যে সদরে ১০, গাবতলী ২ এবং দুইজন শেরপুরের বাসিন্দা। এ পর্যন্ত জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩৪২জন, সুস্থ হয়েছেন ২০ হাজার ৫৭৬জন, মোট মৃত্যু হয়েছে ৬৮০জনের। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রয়েছেন ৮৬জন ।