শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

৫ অক্টোবর হলে উঠতে পারবেন ঢাবির শিক্ষার্থীরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা
মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব আবাসিক হল খুলে দেওয়ার সুপারিশ করেছেন হল প্রভোস্টরা। প্রভোস্টদের সুপারিশ অনুযায়ী, ওইদিন সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

যেসব শিক্ষার্থীরা করোনা প্রতিষেধক এক ডোজ টিকা নিয়েছেন এবং হলের বৈধ কাগজপত্র দেখাতে পারবেন, তাদেরকেই কেবল হলে উঠতে দেওয়া হবে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে হল খুলে দেওয়া এবং শিক্ষার্থীদের আবাসিক হলে উঠতে দেওয়ার ব্যাপারে শর্ত রেখে এ সুপারিশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্টরা। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আগামীকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) একাডেমিক কাউন্সিলের সভায় এ সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রক্টর বলেন, ‘আগামী ২৬ সেপ্টেম্বর থেকে স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থী, যারা অন্তত এক ডোজ টিকা নিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও বিভাগীয় সেমিনার ব্যবহার করতে পারবে। এছাড়া ৫ অক্টোবর থেকে এক ডোজ টিকার সনদ ও হলের বৈধ কাগজপত্র দেখিয়ে আবাসিক হলে স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা উঠতে পারবে।’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023