শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

সারিয়াকান্দিতে নদীতে নিখোঁজ হওয়া স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যাওয়া স্কুলছাত্র মো. সিহাবের (১২) লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল। বুধবার বাঙালি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সিহাব সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের মিঠু মিয়ার ছেলে এবং বড়ইকান্দি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

সিহাবের ভগ্নিপতি আলমগীর হোসেন জানান, সিহার ও তার ছোট বোন মিতু গত শনিবার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের বাঁশহাটা গ্রামে তাদের বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার দুপুরে গ্রামের অন্যান্য শিশুদের সঙ্গে সিহাব বাঙালি নদীতে গোসল করতে নামে। দুপুর আড়াইটার দিকে অন্যান্য শিশুরা তীরে উঠে আসলেও সিহাব পানিতে তলিয়ে যায়।

এরপর থেকেই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদীর ভাটিতে কয়েক কিলোমিটার জুড়ে তল্লাশি করে সন্ধান না পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় অভিযান স্থগিত করে। পুনরায় বুধবার সকালে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরিদল কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে সারিয়াকান্দির ভেলাবাড়ি ইউনিয়নের বাসা হাটা থেকে উদ্ধার করে। প্রায় ২৪ ঘণ্টা পর লাশটি একই স্থান থেকে ভেসে ওঠে বলেও জানান তিনি।

বগুড়ার সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফয়েজ আহম্মেদ ও সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সিহাবের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023