শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

গাবতলীতে পুকুর থেকে মানষিক রোগীর ভাসমান লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে মানসিক রোগী মমতাজ বেগমের পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ মর্গে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার কাগইল ইউনিয়নের তেলকুপি গ্রামের মোহাম্মদ আলীর স্বামী পরিত্যাক্তা মেয়ে মমতাজ বেগম (৩৫) গত ১২ সেপ্টেম্বর নিখোঁজ হয়। বিভিন্নভাবে খোঁজা খুজি করেও তার সন্ধান না পাওয়ায় তার পরিবার গত ১৪ সেপ্টেম্বর গাবতলী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করে। এদিকে ১৫ সেপ্টেম্বর বুধবার একই ইউনিয়নের দরিপাড়া গ্রামের  একটি  পুকুরে তার ভাসমান লাশ স্থানীয় লোকজন দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বগুড়া সজিমেক হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। উল্লেখ্য, গাবতলী মডেল থানার এসআই শামীম জানান, উক্ত মমতাজ বেগম দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023