শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে। তবে কমেছে শনাক্ত হওয়ার সংখ্যা। বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ জন, যা মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ছিল ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৯০১ জন। এর আগে মঙ্গলবার দুই হাজার ৭৪ জনের শনাক্ত হওয়ার খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। বুধবার অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫১ জনকে নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে সরকারি হিসাবে মারা গেলেন ২৭ হাজার ৫৮ জন। আর নতুন শনাক্ত হওয়া এক হাজার ৯০১ জনকে নিয়ে সরকারি হিসাবে করোনা আক্রান্ত এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৮৭৩ জন। এদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হলেন ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ছয় দশমিক ৬৪ শতাংশ। আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য দুই শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮ হাজার ৫৪৪টি আর পরীক্ষা হয়েছে ২৮ হাজার ৬১৫টি।

দেশে এখন পর্যন্ত  মোট ৯৩ লাখ ৩২ হাজার ৪৬০টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতর জানায়, এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬৮ লাখ ৯৪ হাজার ৩২৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২৪ লাখ ৩৮ হাজার ১৩৫টি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫১ জনের মধ্যে পুরুষ ৩২ জন আর নারী ১৯ জন। অধিদফতর জানাচ্ছে, দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৪৩৬ জন আর নারী নয় হাজার ৬২২ জন। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে আছেন দুজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিন জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন আর ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে একজন।

মৃত ৫১ জনের মধ্যে ঢাকা বিভাগের ২০ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগের চার জন, খুলনা ও সিলেট বিভাগের পাঁচ জন করে, আর বরিশাল ও ময়মনসিংহ বিভাগের আছেন তিন জন করে। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৪৪ জন আর বেসরকারি হাসপাতালে সাত জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023