শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

প্রেমের সম্পর্ক গড়ে আপত্তিকর ভিডিও করে টাকা দাবি; যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার স্বামী পরিত্যক্ত এক নারী সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে নগ্ন ভিডিও সংগ্রহ করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করায় মনির হোসেন (২৯) নামের এক সাইবার প্রতারককে গ্রেফতার করেছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে ঢাকা সাভারের হেমায়েতপুর বড়ারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তালাকপ্রাপ্তা ওই নারীকে বিয়ের প্রলোভন দিয়ে তার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন মনির। পরে কৌশলে নারীর কাছ থেকে নগ্ন ভিডিও নিয়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও চারটি সিম জব্দ করা হয়। মনির নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, ভুক্তভোগী নারী ঢাকায় একটি কারখানায় চাকরি করতেন। একই কারখানায় সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন গ্রেফতার হওয়া মনির। মনির একাধিক বিয়ে করেছেন। একপর্যায়ে ওই নারীকে তার ভালো লেগে যায়। পরবর্তীসময়ে মনির ওই নারীর মোবাইল নম্বর সংগ্রহ ও তার নম্বরে ফোন দিয়ে মিথ্যা পরিচয়ে কথা বলতে থাকেন। কথাবলার এক পর্যায়ে মনিরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই নারীর। ডিবি পুলিশের ওসি আরও বলেন, প্রথমদিকে মনির ওই নারীর কাছে কিছু অশ্লীল ছবি ও ভিডিও চাইলে তা দিতে অসম্মতি জানান ভুক্তভোগী নারী। এ অবস্থায় কৌশল হিসেবে যোগাযোগ বন্ধ করে দেন তার সঙ্গে মনির। পরে তিনি আবারও ওই নারীর সঙ্গে যোগাযোগ শুরু করেন।  বিয়ের প্রলোভন দিয়ে  সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে নারীর নগ্ন ভিডিও নেন। এবং সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাৎক্ষণিকভাবে ওই নারীর কাছে ২০ হাজার টাকা দাবি করেন মনির। তিনি আরো বলেন, মনির ২০ হাজার টাকা দাবি করার পরে ভুক্তভোগী নারী তাকে আট হাজার টাকা দেন বিকাশের মাধ্যমে। একপর্যায়ে মনিরের আর্থিক চাহিদা বেড়ে গেলে ওই নারী বাধ্য হয়ে বগুড়ার ডিবি পুলিশের কাছে অভিযোগ করেন। ডিবি পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, মনিরের বিরুদ্ধে পর্ণগ্রাফি আইনে মামলা করা হয়েছে। তাকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023