শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সোনাতলায় ইউপি নির্বাচনে আ’লীগে মনোনয়ন প্রত্যাশী ৫৪ জন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

সোনাতলা(বগুড়া) প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার সোনাতলা উপজেলার ৭টি ইউনিয়নের ৫৪ প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক প্রত্যাশা করে অন্তর্ভূক্তি ফরম জমা দিয়েছে উপজেলা আওয়ামী লীগ অফিসে। ফরমগুলো জমা নেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মালেক জানান,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার সকল ইউনিয়নের নৌকা মার্কার আগ্রহী চেয়ারম্যান প্রার্থীদের নাম আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে অন্তর্ভূক্তির জন্য আবেদন ফরম বিতরণ করা হয়। অন্তর্ভূক্তির আবেদন ফরম উঠানো ও জমা দেওয়ার শেষ দিনে বুধবার (১৪ সেপ্টেম্বর) ৭টি ইউনিয়নের ৫৬ আগ্রহী প্রার্থী অন্তর্ভূক্তি ফরম উত্তোলন করে ৫৪ প্রার্থী তাদের অন্তর্ভুক্তি ফরম জমা দেন। এরমধ্যে সোনাতলা সদর ইউনিয়নে ৭,বালুয়া ইউনিয়নে ১০, তেকানী চুকাইনগর ইউনিয়নে ৭, মধুপুর ইউনিয়নে ৫, পাকুল্লা ইউনিয়নে ৭, জোড়গাছা ইউনিয়নে ৯ ও দিগদাইড় ইউনিয়নে ৯ জন চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অন্তর্ভুক্তি ফরম জমা দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023