শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

সিরাজগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

সিরাজগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে রিমা খাতুন (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে চর মালশাপাড়া কাটা ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী সোহেলকে আটক করেছে পুলিশ। সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলেন, নিহত রিমার স্বামী সোহেল মঙ্গলবার রাতের দিকে ধারালো ছুরি দিয়ে তার বুকে আঘাত করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ভোরে চিকিৎসাধীন অবস্থায় রিমার মৃত্যু হয়।

এঘটনায় স্থানীয়রা সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. গোলাম মোস্তাফা বলেন, পারিবারিক কলহের জেড়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহেল রানাকে আটক করে থানায় নিয়ে এসেছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023