শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে চোরাই মালামালসহ গ্রেপ্তার ৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে চোরাই মালামালসহ চোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়েছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার রাতে চোরাই মালামাল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কাথম বেড়াগাড়ী গ্রামের মৃত পিংকু মিয়ার ছেলে রাজু হোসেন (২৩), একই গ্রামের বুলু প্রামানিকের ছেলে রাজু আহম্মেদ (২৪) ও পৌর শহরের কলেজপাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (২৬)। এদের মধ্যে রাজু হোসেনের বিরুদ্ধে থানায় আরো দুটি মামলা রয়েছে। জানা গেছে, উপজেলার কাথম বাজারে সাইকেল, রিকসা ও ভ্যানের যন্ত্রপাতির ব্যবসা করেন রতন চন্দ্র সরকার। প্রতিদিনের মতো গত সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায় রতন চন্দ্র সরকার। পরদিন সকালে সে দোকান খুলে দেখতে পায় টিন কেটে ভিতরে ঢুকে দূর্বৃত্তরা মালামাল চুরি করে নিয়ে গেছে। পরে এঘটনা থানা পুলিশকে জানায়। পুলিশ চোরাই মালামাল উদ্ধারসহ চোর সিন্ডিকেটের সদস্যদের ধরতে মাঠে নামেন। গোপন সংবাদে পুলিশ জানতে পারেন পৌর শহরের জনৈক এক দোকানে লোহার যন্ত্রনাংশ বিক্রি করতে এসেছে একজন। তাৎক্ষণিকভাবে পুলিশ সেখান থেকে আসাদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেন। পরে তার স্বীকারোতিতে রাজু হোসেনের বাড়ি তল্লাশি করে ভ্যানের ৪০ পিচ ছোট বড় বিয়ারিং, ১টি ভ্যানের টায়ার, ভ্যানের টিউব ১টি, ৩ কেজি নাট-বল্টু, ২টি ভ্যানের হাফস, ২০ পিচ বড় নাট, ১টি ছোট ফ্যান, একটি মোবাইল ফোন, ১ হর্স একটি পাম্প ও ভাংরি ৬ কেজি চোরাই মালামালগুলো উদ্ধার করেন। এঘটনায় ব্যবসায়ী রতন চন্দ্র সরকার বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো তিনজনকে আসামী করে থানায় মামলা করেছেন। নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, চোরাই মালামালসহ চোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023