শিরোনাম :

পাইকড়ে সত্য ঘটনাকে ধামাচাপা দিতে মিথ্যা অভিযোগে হয়রানি!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

নামুজা (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউপির খিয়ার ভূগোইল গ্রামে সত্য ঘটনাকে ধামাচাপা দিতে মিথ্যা অভিযোগে ৩ যুবকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাইকড় ইউপির খিয়ার ভূগোইল গ্রামের জনৈকা মহিলা রেশমা খাতুনের বাড়ীতে ১০ সেপ্টেম্বর রাতে পরকীয়া প্রেমের সাড়া দিতে গিয়ে মিলন নামের যুবক জনতা কর্তৃক ধৃত হয়। এ ঘটনায় ওই রাতেই ধৃত মিলনকে কিছুটা শাসন করে স্থানীয়ভাবে মিমাংশা করা হয়। উক্ত ঘটনাকে অন্য খাতে নেওয়ার জন্য ওই নারী বাদী হয়ে পরদিন ১১ সেপ্টেম্বর একই এলাকার রুবেল, আশরাফুল ও হাবিবুর রহমান নামের ৩ যুবককে সত্য ঘটনাকে ধামা চাপা দিয়ে বিভিন্ন মিথ্যা ঘটনায় কাহালু থানায় তিন জনের নামে অভিযোগ দায়ের করে। এ ঘটনায় কাহালু থানার এসআই আলামিন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করেছেন। উক্ত ঘটনার সঠিক তদন্তের জোর দাবী জানান সচেতন মহল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023