শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ার গাবতলীতে যুবককে গলাকেটে হত্যা: গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার গাবতলীতে ইব্রাহীম হোসেন (২২) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা। সোমবার রাত ২ টার দিকে উপজেলার নিশিন্দারা গ্রামের একটি পরিত্যক্ত ইট ভাটায় এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খামারগাতি গ্রামের আশরাফ আলীর ছেলে। ইব্রাহীম বগুড়ার শেরপুর উপজেলায় একটি চাতালে শ্রমিকের কাজ করতেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর ইব্রাহীম তার চাতাল মালিকের মোটরসাইকেল নিয়ে বের হন। এরপর আর তিনি চাতালে ফেরেননি। একইদিন রাত ২ টার দিকে বগুড়া-চন্দনবাইশা সড়কের গাবতলী উপজেলার নিশিন্দারা এলাকায় একটি পরিত্যক্ত ইট ভাটায় কয়েকজন দুর্বৃত্ত ইব্রাহীমকে গলা কেটে হত্যার চেষ্টা করে। এসময় ইব্রাহীম গুরতর জখম অবস্থায় দৌড়ে ইটভাটা সংলগ্ন পাকা সড়কে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬ টার দিকে ইব্রাহীম মারা যান।

গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ইব্রাহীমের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এসময় জাহিদ হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে। জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, চাতাল মালিকের সাথে কথা বলে জানা গেছে তার মোটরসাইকেটিল ইব্রাহীম ব্যবসা সংক্রান্ত কাজে ব্যবহার করতেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023