শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

হয়রানি থেকে মুক্তি দিতেই অনলাইন সেবা চালু: কবিতা খানম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

জাতীয় পরিচয়পত্র নিয়ে মানুষকে হয়রানি থেকে মুক্তি দেওয়া জন্য অনলাইন সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।

তিনি বলেন, আমদের মতো স্মার্ট জাতীয় পরিচয়পত্র অন্য কোনো দেশ এখনো দিতে পারেনি। কয়েকটি দেশ স্মার্ট জাতীয় পরিচয়পত্র তৈরির উদ্যোগ নিয়েছে। নিজেকে সুরক্ষিত রাখতে জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব অপরিসীম। প্রতিটি জায়গায় জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ হল রুমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

কবিতা খানম বলেন, ছোট্ট এ জাতীয় পরিচয়পত্রে অনেক তথ্য সংরক্ষিত থাকে। কার্ডটি অবশ্যই যত্নে রাখতে হবে। মানুষকে হয়রানি থেকে মুক্তি দেওয়ার জন্য অনলাইন সেবা চালু করা হয়েছে।

নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল কামেশ মো. ফজলুল কাদের।

বক্তব্য রাখেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ও নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন।

পরে জেলার নিয়ামতপুর, মান্দা, মহাদেবপুর ও রানীনগর উপজেলায় ১০ জন করে জাতীয় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন প্রধান অতিথি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023