শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে বৈঠক চলছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

শিগগিরই বিশ্ববিদ্যালয় খুলে দিতে উপাচার্যদের সঙ্গে বৈঠক করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বৈঠক শুরু হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে চলা এই বৈঠকে কবে নাগাদ বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া যায়- তা নিয়ে সিদ্ধান্ত জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত দেড় বছর ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে গত রবিবার (১২ সেপ্টেম্বর) প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত এসব বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নিয়ে থাকে। ওইদিন (১২ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রীও এমন কথাই জানিয়েছিলেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তাদের সঙ্গে বৈঠক করে দ্রুত খুলে দেওয়া যায় কিনা সে বিষয়ে আলোচনা করবেন বলেও জানান শিক্ষামন্ত্রী।

এর আগে অক্টোবরের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাকাডেমিক কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছিল। তবে সম্প্রতি স্কুল-কলেজ খুলে যাওয়ায় নির্ধারিত ওই সময়ের আগেই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ারও দাবি উঠেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023