শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

শাজাহানপুরে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চেক বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সেমিনার রুমে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত মোট ২৭ জন রোগীর এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আটল, আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ে সাবেক সভাপতি সহকারি অধ্যাপক (অব.) আওরঙ্গজেব, সাংবাদিক সাজেদুর রহমান সবুজসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা অফিস তথ্য মতে, ক্যান্সার আক্রান্ত ১২ জন, কিডনি রোগে ৬ জন,প্যারালাইসিস ৩ জন জন্মগত হৃদরোগে ৪ জন ও থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত ২ জন প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক দেয়া হয়েছে।আক্রান্ত মোট ২৭ জন রোগীর মাঝে এককালীন ৫০ হাজার টাকা করে মোট ১৩ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক  অনুদানের চেক প্রদান করা হয় ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023