শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

কাহালুতে শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নিকট আত্মীয় বজলু মন্ডল (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে কাহালু উপজেলার কুশলীহার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বজলু উপজেলার মহিষামুড়া গ্রামের মৃত কছির উদ্দিনের পুত্র।

মামলার বিবরণে বলা হয়, শিশুটি ছোটবেলা থেকেই তার সৎ দাদীর কাছে থাকে। গত ৩ সেপ্টেম্বর দাদী জামাই বাড়িতে গেলে এই সুযোগ তার ছেলে বজলু রাত ১১ টার দিকে জোরপূর্বক ওই শিশুকন্যাকে ধর্ষণ করে। এরপর এই ঘটনা যাতে কাউকে না বলে এ জন্য শিশুকে ভয়ভীতি দেখায় বজলু।

কাহালু থানার অফিসার ইনচার্জ আমবার হোসেন জানান, শিশুটির কাছে বিস্তারিত শুনে এবং তার বাবার দেয়া অভিযোগের ভিত্তিতে আসামীকে গ্রেফতার করে আদালতে এবং শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023