শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

জয়পুরহাটে স্কুলছাত্রী অপহরণে যুবকের ২৫ বছরের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক
জয়পুরহাটে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে অপহরণে মফিজুল ইসলাম (৩৩) নামের এক যুবককে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই আদেশে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রুস্তম আলী এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মফিজুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তেলাবদুল গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ২২ জানুয়ারি জয়পুরহাট কালেক্টরেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীকে (১০) ফুসলিয়ে রিকশাযোগে সদর উপজেলার আউশগাড়া গ্রামে নিয়ে যান। সেখানে রিকশা থেকে নামালে ওই স্কুলছাত্রী চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা মফিজুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ মামলা করেন।

জয়পুরহাট আদালতের বিশেষ কৌঁসুলি ফিরোজা চৌধুরী বলেন, আদালত শুনানি শেষে অল্প সময়ের মধ্যে এ রায় প্রদান করা হয়েছে। এতে দৃষ্টান্তমূলক সাজা হয়েছে এবং এ রায়ে আমরা খুশি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023