শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

ভাড়া না থাকায় চার শিশুকে নদীতে নিক্ষেপ, মুন্সীগঞ্জে মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

ভাড়া না থাকায় চাঁদপুরগামী ইমাম হাসান-৫ লঞ্চ থেকে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে চার শিশুকে ফেলে দেওয়ার অভিযোগ হত্যাচেষ্টা মামলা হয়েছে অজ্ঞাতনামা লঞ্চ স্টাফদের বিরুদ্ধে।

রোববার রাত ৯টায় মুন্সীগঞ্জ সদর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের পরিদর্শক মো. লুৎফর রহমান।

মুন্সীগঞ্জ থানার পরিদর্শক রাজীব খান জানান, ইমাম হাসান-৫ নামে লঞ্চের অজ্ঞাতনামা কর্মচারীদের বিরুদ্ধে মামলা করেছেন মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. লুৎফর রহমান।

ভাড়ার টাকা না থাকায় শনিবার সকাল ১০টার দিকে মেঘনা নদীতে লঞ্চ থেকে তাদের ফেলে দেওয়া হয় বলে শিশুদের অভিযোগ। পরে গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন তাদের উদ্ধার করেন।

শিশুদের তিন জনরে বয়স ১৩ বছর। আরেক জনের বয়স ১০ বছর। তাদের বাড়ি নোয়াখালী, গাইবান্ধা ও কুমিল্লায়। তারা ঢাকার সদরঘাট এলাকায় থেকে লঞ্চে পান বিক্রি ও বোতল সংগ্রহের কাজ করে বলে তাদের বরাতে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023