শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ধুনটে জটিল রোগীসহ ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার ধুনটে জটিল রোগীসহ ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ধুনট উপজেলা পরিষদের ইছামিত সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজডসহ জটিল রোগে আক্রান্ত ২১ জন রোগীকে ৫০ হাজার টাকা করে, সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক স্বেচ্ছাসেবী ৩টি সংগঠনের মাঝে ২০ হাজার টাকা করে, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২০ জনকে ৫ হাজার টাকা করে, সোনালী ব্যাংক কর্তৃক করোনায় ক্ষতিগ্রস্ত ৩০ জনকে ২ হাজার টাকা করে, সংস্কৃতিসেবী ১০ জনকে ২ হাজার ৫০০ টাকা করে ও আদিবাসী সম্প্রদায়ের ২০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বরকতউল্লাহ, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম দুলাল ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023