শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দুপচাঁচিয়ায় দশ টাকা কেজি দরে চাল বিতরণের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ, ক্ষুধায় এখন ভয় নাই, দশ টাকায় চাল পাই” এই শ্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  প্রতিশ্রুত খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত স্বপ্ল আয়ের মানুষের মাঝে দশ টাকা দরে চাল প্রদানের ২০২১সালের দ্বিতীয় পর্র্যায়ের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের বাস্তবায়নে গোবিন্দপুর ইউনিয়নের সাহারপুকুর বাজারে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা প্রেসক্লবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম পলাশ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার প্রাং, উপজেলা খাদ্য পরিদর্শক মোজাম্মেল হোসেন, ট্যাগ কর্মকর্তা উপসহকারী কৃষি অফিসার মাহমুদুল হাসান, ডিলার মোর্শেদ আলী প্রাং প্রমুখ। উপজেলার ৬টি ইউনিয়নে ২জন করে ডিলারের মাধ্যমে ৬হাজার ৭’শ ৩৭জন স্বল্প আয়ের উপকারভোগীদের মাঝে ১০টাকা কেজি দরে প্রতি মাসে প্রতিজনকে ৩০কেজি করে চাল প্রদান করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023