শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

১৮ ঘণ্টা পর নওগাঁর আত্রাই নদীতে নিখোঁজ দম্পতির লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ সোমবার সকালে আত্রাই নদীর রামচন্দ্রপুর ঘাটের ৫০০ গজ দূরে এক ঘণ্টার ব্যবধানে তাদের মরদেহ দুটি নদীর পানিতে ভেসে উঠে।

এর আগে গতকাল রোববার বিকেলে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই দম্পতি। মৃতরা হলেন-দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আক্তার সোমা (১৮)।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, গত শনিবার নওগাঁর মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মামাতো বোনের বাড়ি বেড়াতে এসে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই দম্পতি। এর মধ্যে স্বামী পারভেজ হোসেনের মরদেহ আজ সকালে আত্রাই নদীর রামচন্দ্রপুর নদীর ঘাট এলাকায় ভেসে উঠে। এর ঠিক এক ঘণ্টা পর একই স্থানে তার স্ত্রী মিনি আক্তার সোমার লাশ ভেসে উঠে।

এলাকাবাসী নদীতে লাশ ভেসে থাকতে দেখে মহাদেবপুর থানায় খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পারভেজ হোসেন ও মিনি আক্তার সোমার লাশ উদ্ধার করেন বলে জানান মহাদেবপুর থানার ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023