শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

সারিয়াকান্দিতে দুই সন্তানের জননীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার সারিয়াকান্দিতে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন একজন গৃহবধূ। সে পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের সাব্বির ইসলামের স্ত্রী রুবি বেগম (২৪)। রবিবার রাতে পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বগুড়া ধুনট থানার স্থানীয় একটি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রুবি বেগমের কয়েক বছর আগে সারিয়াকান্দির পৌর এলাকার সাব্বির ইসলামের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। রবিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে রুবি অভিমান করে সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরে। প্রথমে তাকে সারিয়াকান্দি হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের ককর্তব্যরত চিকিৎসক রুবিকে বগুড়া শজিমেকে প্রেরণ করে। পথিমধ্যেই সাবগ্রামে এলাকায় সে মারা যায়।

সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. লাল মিয়া জানিয়েছেন গৃহবধূর মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023