শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

জয়পুরহাটের পাঁচবিবিতে ডাকাতির প্রস্তুতিকালে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি, দেশীয় অস্ত্রসহ, অন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকালে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার দিবাগত গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার কলন্দপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে ইয়ানুর হোসেন (৩০), কালাই উপজেলার ভাটাহার গ্রামের আবেদ আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৪), দিনাজপুরের হাকিমপুর উপজেলার নাহিদ শেখের ছেলে মাহাবুব শেখ (৩৬)।

(ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, আটকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। শনিবার গভীর রাতে কলন্দপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি, চারটি ধারালো সামুরাই, একটি চাইনিজ কুড়াল, লোহার তৈরি পাইপ, কাঠের লাঠি জব্দ করা হয়। ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023