শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ার শাজাহানপুরে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপার্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১১৫ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ, পাট বীজ ও ফসলের উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১২টায় জেলার শাজাহানপুর উপজেলা চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১১৫ জন প্রান্তিক ও ক্ষুদ কৃষককে বীজ ও ফসলের উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ৮৫ জন কৃষককে পেঁয়াজ বীজ ১ কেজি, ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার, পলিথিন, সুতলী সঙ্গে জমি প্রস্তুত বাবদ নগদ ২ হাজার ৮০০ টাকা চেক। বাকি ৩০ জনকে কৃষককে ১০ কেজি করে ডিএপি, এমওপি, ইউরিয়া সার, পাট বীজ আধা কেজি সঙ্গে জমি প্রস্তুত বাবদ নগদ ২ হাজার ৬৩০ টাকা চেক প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী।

উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা চমন আরা আফরোজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুম কবির, ফারহানা আফরোজ, ছাত্রলীগ নেতা বাহারাম বাদশা প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023