শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ডেন্টালে ভর্তির ফল প্রকাশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ, ইউনিট ও ইনস্টিটিউটে (২০২০-২১ শিক্ষাবর্ষে) ব্যাচেলর অব ডেন্টাল সার্জনে (বিডিএস) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে এই ফলাফল প্রকাশ করেন মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষার পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিবসহ অধিদফতরের কর্মকর্তারা।

এবারের ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পাস মার্ক পেয়েছেন ২৬ হাজার ৭২৬ জন। মেধাতালিকা ও কোটাভিত্তিতে মোট ৫৪৫ জন শিক্ষার্থীকে একটি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।

মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন মো. নাজমুস সাকিব রাহাদ। তার বাড়ি পঞ্চগড়ে। তিনি ঢাকা ডেন্টাল কলেজের জন্য নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) সারাদেশের ৮টি কেন্দ্রের বিভিন্ন ভেন্যুতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার জন্য ৫৩ হাজার ৪ জন শিক্ষার্থী আবেদন করলেও ভর্তি পরীক্ষায় উপস্থিতি ছিলেন ৩৯ হাজার ১০৯ জন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023