শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় চাকরির নামে কোটি টাকা হাতিয়ে নেয়া দুই প্রতারক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে বগুড়ায় প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারণার চক্রের দুইজন মূলহোতাকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার দু’জন হলেন দুপচাঁচিয়া উপজেলার স্বর্গপুর গ্রামের মুনছুর আলীর ছেলে মেহেরুল ইসলাম (৩৩) ও তালোড়া পৌরসভার রেলকলোনী এলাকার মনোয়ারুল হকের ছেলে কামরুল হাসান (২৯)। শনিবার রাত আনুমানিক ৯টার সময় নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার সকাল ১১টায় বগুড়া ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১২ কমান্ডিং অফিসার (সিও) অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গনি এসব তথ্য জানান।

র‍্যাব-১২ কমান্ডিং অফিসার (সিও) অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গনি সংবাদিকদের জানান, গ্রেফতার মেহেরুল একটি বাহিনী চাকরিচ্যুত সদস্য ও কামরুল কম্পিউটার ও আইটি বিষয়ে খুবই দক্ষ৷

তারা বিভিন্ন চাকরি প্রার্থীদের মোবাইল নম্বর সংগ্রহ করে যেকোন বাহিনী বা সংস্থার পরিচয় দিয়ে কল করতো। একপর্যায়ে সেই দপ্তরে চাকুরী পাইয়ে দেওয়ার নাম করে ভুয়া নিয়োগের এসএমএস পাঠাতো।

এরপর সেই প্রার্থীর কাছে নিয়োগ পত্র দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা হাতিয়ে নিতো।

প্রতারণার স্বীকার একাধিক ব্যক্তি র‍্যাবের কাছে অভিযোগ করলে তাদের শনাক্তে কাজ শুরু করে বাহিনীটি।

একপর্যায়ে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা এখন পর্যন্ত প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

তাদের গ্রেফতারের সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি ল্যাপটপ, ১৮ টি মোবইল, ১৫ টি সিডি, ১টি পিসি, হার্ডডিক্স ২টি, পেনড্রাইভ ৭টি ও ৫৮ টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। র‍্যাব-১২ অধিনায়ক অতিথি ডিআইজি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের হবে। যেহেতু তাদের দুপচাঁচিয়া থেকে গ্রেফতার করা হয়েছে তাই তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023