শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দুপচাঁচিয়ায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা প্রশাসনের পুকুরে এ মাছের পোনা অবমুক্ত করে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাছরিন পারভীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামনাশিস সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা(চলতি দায়িত্ব) মকছেদ আলী প্রামানিক, ক্ষেত্র সহকারী নজরুল ইসলাম, মৎস্য চাষী মাহবুবুর রহমান সোহেল প্রমুখ। এদিন উপজেলার ২৬টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২’শ ৬০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023