শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ধুনটে ১২ মামলার পলাতক আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার ধুনটে এক ডজন মামলার পলাতক আসামি মাদক কারবারি আব্দুর রাজ্জাককে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ধুনট পৌরসভা কার্যালয়ের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

আব্দুর রাজ্জাক উপজেলার চরপাড়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে।

পুলিশ জানায়, আব্দুর রাজ্জাক এলাকার চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করতেন তিনি। এর আগে পুলিশ তাকে কয়েক দফা গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। কিন্ত আদালত থেকে জামিনে মুক্ত হয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। ২০১০ থেকে ২০২১ এর মার্চ পর্যন্ত তার বিরুদ্ধে ধুনট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১২টি মামলা হয়। একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকে পলাতক ছিলেন আব্দুর রাজ্জাক। শনিবার রাতে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে গোপনে বাড়ি ফেরার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, আব্দুর রাজ্জাককে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023