শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

জয়পুরহাটে কুলখানির পোলাও খেয়ে ৪১জন হাসপাতালে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

জয়পুরহাটের পাঁচবিবিতে কুলখানির দাওয়াতে গিয়ে পোলাও খেয়ে আশেপাশের তিন গ্রামের প্রায় অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ অবস্থায় ৪১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা। এদিকে হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

স্থানীয়রা জানান, উপজেলার বেলখুর গ্রামে কিছুদিন পূর্বে বজলুর রহমান নামে এক ব্যক্তি মারা যান। তার আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার দুপুরে গ্রামের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন আশপাশের বাকিলা, পানিখুর ও বেলখুর গ্রামের লোকজন। পরে সেখানে আমন্ত্রিত অতিথিদের মিলাদ শেষে পোলাও খাওয়ানো হয়। আর এই পোলাও খেয়ে অসুস্থ হয়ে পড়েন অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিশু।

বেলখুর গ্রামের মল্লিক হোসেন বলেন, স্থানীয় মসজিদে দোয়া মাহফিল শেষে সবাইকে পোলাও খাবার দেওয়া হয়। ওইদিন রাত থেকেই শতাধিক মানুষের ডায়রিয়া ও পেট ব্যাথা শুরু হয়।

হাসপাতালে চিকিৎসাধীন মরিয়ম বেগম জানান, মিলাদের পোলাও খেয়ে তার পরিবারের সবাই ডায়রিয়াতে ভুগছেন। প্রথমে তারা বাড়িতে চিকিৎসা নিয়েছেন। এরপর অবস্থা খারাপ হলে তারা হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালে চিকিৎসাধীন আরেক রোগী শাপলা বেগম বলেন, পোলাও খাবার পর থেকে বমিবমি ভাব হচ্ছিল। এরপর পাতলা পায়খানা শুরু হয়, আর সাথে পেট ব্যাথাও। তাই বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী জানান, শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত দাওয়াতে গিয়ে পোলাও খাবার খেয়ে ৪১ জন রোগী বমি, পাতলা পায়খানা ও পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। বেড না থাকায় হাসপাতালের মেঝেতেও অনেককে চিকিৎসা নিতে হচ্ছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023