শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

নওগাঁয় টর্চার সেলের সন্ধান, গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

নওগাঁর মহাদেবপুরে একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব। সেখানে ব্যবসায়ীদের ধরে এনে পরিবারের কাছে চাঁদা চাওয়া হতো। চাঁদা না পেলে চলতো নির্যাতন। শুক্রবার রাতে সেই টর্চার সেলে অভিযান চালিয়ে রুহুল আমিন নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার র‌্যাব-৫ সদর দফতরে প্রেস ব্রিফিং করে রুহুলকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ এর অধিনায়ক লে: কর্ণেল জিয়াউর রহমান তালুকদার জানান, সম্প্রতি মহাদেবপুরের নার্সারী ব্যবসায়ী মিঠুন চৌধুরীকে অপহরণ করে চাঁদা দাবি করে রুহুল ও তার সঙ্গীরা। চাঁদার টাকা না দিলে মিঠুনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পরে পায়ের রগ কেটে দেয়। খবর পেয়ে মিঠুনের স্ত্রী শ্যামলী রাণী তার স্বামীকে ছাড়াতে গেলে তাকেও মারধর করে মাথার চুল কেটে দেওয়া হয়।

র‌্যাব কর্মকর্তা বলেন, তিন দিন পর সেখান থেকে মিঠুনকে উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই পলাতক ছিলো রুহুল আমিন। গত রাতে রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রুহুলের সহযোগী তরিকুলকে নওগাঁর মহাদেবপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023