শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

তৃর্ণমুলকে শক্তিশালী করে এই অবৈধ সরকারকে পতন ঘটাতে হবে: বকুল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

প্রেস রিলিজ

বগুড়া শহর বিএনপির আহŸায়ক মাহবুবুর রহমান বকুল বলেন, তৃর্ণমুলকে শক্তিশালী করে এই অবৈধ সরকারকে পতন ঘটাতে হবে। দেশ এখন গণতন্ত্রহীন কারণ বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। সাধারণ মানুষের ভোটের অধিকার হরন করে এ সরকার দিনের ভোট রাতে করে। অবৈধ এ সরকারের কোন ভিত্তি নেই। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী তাই তৃর্ণমুলে সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচন করে। বর্তমান অবৈধ সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে প্রতিনিয়ত মিথ্যাচার করছে। এই অবৈধ সরকারকে বলতে চায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যাচার করে লাভ নেই কারন দেশের বরেণ্য মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তিনি এদেশের মানুষের হৃদয়ের মধ্যে আছেন। শনিবার বিকালে বগুড়ার শেরপুর উপজেলার আলতাদিঘী তিন মাথায় কুসুম্বী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বকুল বলেন, নতুন নেতৃত্ব আগামীদিনের আন্দলোন বেগবান করবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আর একবার যুদ্ধ করতে হবে। দেশ ও দেশের মানুষকে এই অবৈধ সরকারের হাত থেকে রক্ষা করতে তারেক রহমানের নেতৃত্বেই আগামীতে গণতন্ত্র ফিরবে ইনশাল্লাহ। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির আন্দোলনে আজকের এই নতুন নেতৃত্ব অগ্রনী ভুমিকা পালন করবে। কুসুম্বী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ¦ মো: ফেরদৌস রহমান এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাবলু, শেখ তাহা উদ্দিন নাইন, সহিদ উন নবী সালাম, শেরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব শফিকুল আলম তোতা, বগুড়া পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক  সুমন। কুসুম্বী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক গোলাম মোস্তাফা গোলাপ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপি’র আহŸায়ক কমিটির সদস্য পিয়ার হোসেন পেয়ার, রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর পৌরসভা সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, শেরপুর শহর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব ইছাহাক আলী, যুগ্ন আহবায়ক ফিরজ আহম্মেদ জুয়েল, আব্দুল হাই সিদ্দিকী হেলাল, বগুড়া শহর বিএনপির নেতা শাহাদত হোসেন, সোলায়মান আলী, ইশবাল কবির পলাশ, ফারুক, বগুড়া শহর যুবদল নেতা সৌরভ হাসান, শেরপুর উপজেলার ভাইস চেয়ারম্যান নাছরিন আক্তার পুটি, বিএনপি নেতা জাহিদুর রহমান টুলু, শাফিকুল ইসলাম, আ: মোমিন, মামুনুর রশীদ আপেল, মোয়াজ্জেম হোসেন, গোলাম মোস্তাফা সহ শেরপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। দ্বি-বার্ষীক সম্মেলনে কুসুম্বী ইউনিয়নের সভাপতি মো: ফেরদৌস রহমান, সিনিয়র সহ- সভাপতি ডাক্তার মোঃ মোয়াজ্জেম হোসেন,  সাধারন সম্পাদক মোঃ  গোলাম মোস্তাফা গোলাপ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তাফা, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাহমুদ নির্বাচিত হয়। নবনির্বাচিত ইউনিয়ন বিএনপির  নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক গোলাম মোঃ সিরাজ এমপি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023