শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ধুনটে পুলিশের ওপর হামলাকারীসহ ৪ জুয়াড়ি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার ধুনটে পুলিশের ওপর হামলাকারীসহ ৪ জুয়াড়িকে মাদকসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি বুড়িরভিটা এলাকায় জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলার ডাব্বু, ডাইসসহ নগদ ২৪ হাজার টাকা, বাংলা মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো পুলিশের ওপর হামলা মামলার ১ নং আসামি বেড়েরবাড়ি এলাকার প্রখ্যাত জুয়াড়ি আরিফুর ইসলাম ওরফে হিটলু (৩৮), শাজাহানপুর উপজেলার ফারুক হোসেন (৪১), বগুড়া সদরের জাহাঙ্গীর হোসেন (৪৭) ও নওগাঁ জেলার মান্দা থানার সোহরাব হোসেন (৪৫)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ধুনট ও শাজাহানপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার বেড়েরবাড়ি এলাকায় হিটলুর নেতৃত্বে প্রতিদিন লক্ষাধিক টাকার জুয়ার আসর পরিচলিত হয়ে আসছিল। ইতিপূর্বে সেখানে কয়েক দফা অভিযান চালিয়ে জুয়াড়িদের গ্রেফতার করা হলেও তারা আবারো সেখানে জুয়ার আসর পরিচালনা করতো।
গত ২৯ মার্চ ধুনট থানার ডিএসবি সেলিম মিয়া বেড়েরবাড়ি এলাকায় তথ্য সংগ্রহ করতে গেলে জুয়াড়িরা ডিএসবি সেলিমকে বেদম মারধর করে মোবাইলফোন ছিনিয়ে নেয়। পরে দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান ডিএসবি সেলিম।
এঘটনায় ডিএসবি সেলিম মিয়া বাদী হয়ে জুয়াড়ি হিটলুসহ ২৭ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর হিটলু ওই এলাকায় আবারো জুয়ার আসর চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালার নেতৃত্বে ধুনট থানার এসআই আসাদুজ্জামান, এসআই অমিত কুমার, এসআই মোরশেদ এএসআই রতন, এএসআই আজিজ, এএসআই ফজলু সঙ্গীয় ফোর্স নিয়ে বেড়েরবাড়ি বুড়িরভিটা এলাকায় অভিযান চালিয়ে প্রখ্যাত জুয়াড়ি হিটলুসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, পুলিশ এসাল্ট মামলার ১ নং আসামি ও জুয়াড়ি হিটলুসহ ৪ জুয়াড়িকে জুয়া খেলার সময় গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ডাব্বু, ডাইসসহ নগদ ২৪ হাজার টাকা, বাংলা মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে পৃথক দুটি মামলা দায়েরের পর শুক্রবার তাদেরকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023