শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

প্রাথমিকে প্রতিদিন দুই শ্রেণির ক্লাস, আসছে মৌলিক রুটিন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা
প্রায় দেড় বছর বন্ধ থাকার পর করোনা মহামারি পরিস্থিতি ক্রমে শিথিল হওয়ায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের স্কুল-কলেজ খুলতে যাচ্ছে। স্কুল খোলার পর শ্রেণিকক্ষে পাঠদান কীভাবে চলবে, এরই একটি মৌলিক ক্লাস রুটিন তৈরি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আগামী সপ্তাহে সে রুটিন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করার কথা রয়েছে। সংশ্লিষ্ট মাধ্যমে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক শিক্ষার রুটিনে বলা হয়েছে, প্রতিদিন দুটি শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ক্লাস করানো হবে। সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে ক্লাস কার্যক্রম। সকাল শিফটের শুরুতে ও দুপুর শিফটের শুরুতে দশ মিনিট করে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করতে শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রবেশ করতে বলা হয়েছে।

প্রথম সপ্তাহে উল্লিখিত রুটিন অনুযায়ী চতুর্থ শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ে পাঠদান পরিচালনা করতে হবে। পরবর্তী সপ্তাহে বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ের পরিবর্তে যথাক্রমে বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পাঠদান কার্যক্রম চলবে।

স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি পাঠদান পরিচালনা করার ক্ষেত্রে শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষের সংখ্যা কম হলে উপরোল্লিখিত রুটিন অনুসরণ করে একাধিক শিফটে শ্রেণি পাঠদান পরিচালনা করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023