শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় সেই দাদন ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে সুদের টাকা দিতে না পারায় মারধর ও ইট দিয়ে কান থেতলে দেয়ার ঘটনায় করা মামলায় দাদন ব্যবসায়ী মজনু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-১২। বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। মজনু মিয়া মাদলা ইউনিয়নের রামকৃষ্ণপুর তালতা গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

র‌্যাব জানায়, রামকৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের অটোটেম্পু চালক এনামুল হকের স্ত্রী শারীরিক ভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দরিদ্র স্বামীর পক্ষে চিকিৎসার খরচ যোগানো সম্ভব হচ্ছিলো না। উপায় না পেয়ে তিন মাস আগে নিজের সোনার কানের দুল বন্ধক রেখে দাদন ব্যবসায়ী মজনু মিয়ার কাছ থেকে প্রতি সপ্তাহে ২ হাজার টাকা করে দেওয়ার শর্তে ২০ হাজার টাকা নেন নাজমা বেগম। কিন্তু পরপর তিন সপ্তাহ সুদের টাকা দিতে না পারায় গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দাদন ব্যবসায়ী মজনু মিয়া তার ৪/৫ জন সহযোগী নিয়ে এসে নাজমা বেগমের স্বামী এনামুল হককে বেদম মারধর করেন। একপর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ইট দিয়ে আঘাত করে এনামুল হকের কান থেতলে দেন। এ ঘটনায় নাজমা বেগম বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মজনু মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023