শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

৪২তম বিসিএসে ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা
চার হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করে সহকারী সার্জন নিয়োগে ৪২তম বিসিএস (বিশেষ) এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টায় পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এই ফল প্রকাশ করে।

বিষয়টি নিশ্চিত করে পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ জাগো নিউজকে বলেন, ‌‘৪২তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার পিএসসির কমিশনের সভায় অনুমোদন হওয়ার পর এ ফলাফল প্রকাশ করা হয়।’

এর আগে গত ২৯ মার্চ ৪২তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ৬ হাজার ২২ জন প্রার্থী উত্তীর্ণ হন।

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সূত্রে জানা যায়, দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগের জন্য গত বছর নভেম্বর মাসে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে ৩১ হাজারের বেশি আবেদন জমা পড়ে। পরীক্ষায় অংশ নেয় ২৭ হাজার ৫৬৫ জন।

গত ২৬ ফেব্রুয়ারি ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023