শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বগুড়ায় ভুয়া ডোপ টেস্টের ফলাফল দেওয়ার অভিযোগে একজন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ভুয়া ‘ডোপ টেস্ট’ ফলাফল দেওয়ার অভিযোগে রাসেল মাহমুদ(২৫) নামে এক কম্পিউটার ও ফটোষ্ট্যাট দোকানদারকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে  তাকে নিজ দোকান থেকে সরকারি মোঃ আলী হাসপাতালের ভুয়া ‘ডোপ টেস্ট’-এর ফলাফলসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রাসেল মাহমুদ গাইবান্ধা জেলার সাপমারা গ্রামের আবজাল হোসেন এর ছেলে ও সরকারি আজিজুল হক কলেজের কামাড়গাড়ি গেট এলাকা মার্কেটের রাসেল কম্পিউটার এন্ড ফটোষ্ট্যাট দোকানের স্বত্বাধিকার । এছাড়াও তিনি ওই কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের মাস্টার্স পরিক্ষার্থী।

রাসেলকে গ্রেফতারের প্রায় একঘন্টা আগে বগুড়ায় কম্পিউটারের দোকানে মিলছে  ‘ডোপ টেস্ট’-এর রেজাল্ট শীর্ষে একটি সংবাদ প্রকাশিত হয়।

র‍্যাব-১২ বগুড়া সূত্র জানায়, সরকারি আজিজুল হক কলেজে প্রথম বর্ষে ভর্তির জন্য শিক্ষার্থী মাদক গ্রহণ করে কিনা তা নিশ্চিত হতে “ডোপ টেস্ট” বাধ্যতামূলক করা হয়েছে।

এরপর র‍্যাব বগুড়ার গোয়েন্দা দল জানতে পারে কামাড়গাড়িতে কিছু অসাধু কম্পিউটার ও ফটোষ্ট্যাট দোকানদার সরকারি হাসপাতালের নাম ব্যবহার করে “ডোপ টেস্টের” ভুয়া ফলাফল তিনশত থেকে চারশত টাকায় বিক্রি করছে৷

তার প্রেক্ষিতে তারা অভিযান পরিচালনা করে রাসেল নামের ওই দোকানদারের কাছ থেকে ২২ থেকে ২৩ টি ডোপ টেস্টের ভুয়া ফলাফল সহ  হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, গ্রেফতার রাসেলের কাছ থেকে আমরা ২২/২৩ টি ভুয়া ডোপ টেস্টের ফলাফল পেয়েছি। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে সদর থানায় প্রেরণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023