নামুজা (বগুড়া) প্রতিনিধি
৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জামতলী বন্দরে দলীয় কার্যালয়ে ইউপি নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাষ্টার হাবিবুল আলম, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক ইমদাদ, সাংগঠনিক সম্পাদক ও বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং নৌকা মার্কা প্রত্যাশী রেজাউল করিম চঞ্চল। এছাড়াও বক্তব্য রাখেন বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল হান্নান মাষ্টার, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলু, সাধারণ সম্পাদক আঃ হান্নান, আ’লীগ নেতা বায়োজিদ বঙ্গবাসী রুবেল, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাকিবুল আজাদ নিরব সহ বুড়িগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। উলেখ্য চেয়ারম্যান পদপ্রার্থী ও নৌকা মার্কা প্রত্যাশী রেজাউল করিম চঞ্চল মরহুম চেয়ারম্যান আব্দুল গফুল মন্ডলের পুত্র।