শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

মেম্বারের মায়ের নামে বরাদ্দ উপহারের ঘর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

ঝালকাঠির কাঠালিয়ায় ইউপি সদস্যের মায়ের নামে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দের অভিযোগ উঠেছে। উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নাসির উদ্দিন আকাশের মায়ের নামে ঘর বরাদ্দে হতবাক হয়েছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ছয় ইউনিয়নের ৩২৮ হতদরিদ্রের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে চেঁচরাঁরামপুর ইউনিয়নে ৩০টি, পার্টি খালঘাটা ইউনিয়নে ৪৯টি, আমুয়া ইউনিয়নে ৫৪টি, কাঠালিয়া ইউনিয়নে ৮৩টি, শৌলজালিয়া ইউনিয়নে ৫৭টি, আওরাবুনিয়া ইউনিয়নে ৫১টি ঘর বরাদ্দ দেয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, উপজেলায় বরাদ্দকৃত ৩২৮ ঘরের মধ্যে ৪৮টি ঘর স্বাবলম্বীরা পেয়েছেন। জমি-ঘর রয়েছে এমন লোকের নামেও বরাদ্দ হয়েছে।

অভিযুক্ত ইউপি সদস্য নাসির উদ্দিন আকাশ বলেন, ঘরটি আমার মায়ের নামে বরাদ্দ হয়েছে। তাও আমি ইউপি সদস্য হওয়ার পূর্বে। সে ঘরে আমার মা থাকে। আমি থাকি কাঠালিয়া সদরের ভাড়া বাসায়।

এ বিষয় প্রকল্পের সভাপতি ও কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, আমি দিন-রাত পরিশ্রম করে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করেছি। মাইকিং করে বোর্ডের মাধ্যমে ঘর বিতরণ করা হয়েছে। হতদরিদ্রের ঘর তারাই বুঝে পেয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023