হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ঘোষণার আগেই মারা গেলেন আব্দুস সালাম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার পরিচালক প্যানেলের সদস্য মাওলানা আব্দুস ছালাম (৮৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে মাদ্রাসা পরিচালনা কমিটির (শুরা) বৈঠক চলাকালে তার মৃত্যু হয়। মাদ্রাসার পরিচালক প্যানেলের সদস্য শেখ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার মহাপরিচালক নির্ধারণে শুরা সদস্যদের বৈঠক শুরু হয়। বৈঠকে আব্দুস ছালামকে মাদ্রাসার মহাপরিচালক করার সিদ্ধান্ত নেয় কমিটি।

মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন মাওলানা আব্দুস ছালাম। হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শফীর ইন্তেকালের পর তিনি মাদ্রাসা পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023