শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়া শজিমেক মর্গে চার দিন ধরে পড়ে আছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

গত চার দিন ধরে হাসপাতাল মর্গের হিমঘরে পড়ে আছে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। নাম পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামে আবেদন করেছে থানা পুলিশ।

এদিকে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মরদেহ থেকে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করলেও এখনো পরিচয় নিশ্চিত হতে পারেনি। বুধবার দুপুর পর্যন্ত মরদেহ দাফন করা হয়নি।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শিশির চক্রবর্তী জানান, গত ৫ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় ভর্তি করে দেন শিবগঞ্জ উপজেলার রনি নামে এক যুবক। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর অজ্ঞাত ব্যক্তি মারা যান। হাসপাতালে ভর্তি রেজিস্ট্রার অনুযায়ী বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। পুলিশেরও ধারণা, অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে মারা যাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে রাখেন।
এদিকে, হাসপাতালে ভর্তি করতে নিয়ে আসা শিবগঞ্জের সেই রনিকে পুলিশ খুঁজে পায়নি। ভর্তি রেজিস্ট্রারে মোবাইল নম্বর দেওয়া থাকলেও গত চারদিন ধরে নম্বরটি বন্ধ রাখা হয়েছে।

এসআই শিশির চক্রবর্তী বলেন, মরদেহের পরিচয় না পাওয়ায় দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে আবেদন করা হয়েছে। এছাড়াও পিবিআই মরদেহ থেকে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে।

পিবিআই বগুড়ার পুলিশ পরিদর্শক জাহিদ হাসান বলেন, ফিঙ্গার প্রিন্ট থেকে নাম ঠিকানা সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। কিন্তু এখনো তথ্য আসেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023