শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় দশ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া ১০ কেজি গাঁজাসহ ০২ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার বিকেল আনুমানিক পনে ৪টার সময় শাহাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার সাউদপাড়া গ্রামের মৃত নগতদ্বীপ বর্মন এর ছেলে শ্রী দিননাথ বর্মন (৪৫) ও মৃত জমদ্দি ছেলে সাইদুল ইসলাম (৫৫)৷ র‍্যাব-১২ বগুড়া তাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদ এর ভিত্তিতে তারা জানতে পারে পঞ্চগড় থেকে নাটোর আসছে যাত্রীবাহি এমন একটি বাসে মাদকের চালান আসছে। সংবাদটির  উপর ভিত্তি করে তাদের একটি দল শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায়  চেকপোষ্ট বসিয়ে তল্লাশি শুরু করে।

একপর্যায়ে বিকেল আনুমানিক পনে ৪টার সময় বাসটির যাত্রীদের তল্লাশি করলে গ্রেফতার দু’জনের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  র‍্যাবের দাবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে গ্রেফতারকৃতরা বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য সরবারহ করে আসতো। র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারী। তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে শাহাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023