শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রতারক চক্রের সদস্য জনি গ্রেফতার
বগুড়ায় প্রতারণার মাধ্যমে প্রবাসীর আড়াই কোটি টাকা আত্মসাৎ
রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া
আমেরিকা প্রবাসির কাছ থেকে প্রতারণার মাধ্যমে আড়াই কোটি টাকা আত্মসাতের মামলায় রফিকুল হাসান জনি(৪৫) নামের প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার ভোরে সদর থানার এসআই ওসমান গণি সঙ্গীয় ফোর্স এবং মোকামতলা ফাঁড়ি পুলিশের সহযোগিতায় শিবগঞ্জের দেউলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বগুড়া সদর থানা পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, আমেরিকা প্রবাসী সামছুল আলম মন্ডলের আত্মীয় শিবগঞ্জ থানার দেউলী সরকারপাড়া এলাকার ছায়ফুল ইসলাম সরকারের ছেলে গ্রেফতারকৃত রফিকুল হাসান জনিসহ একটি প্রতারক চক্র ব্যবসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে উক্ত আমেরিকা প্রবাসির কাছ থেকে আড়াই কোটি টাকা হাতিয়ে নেয়। এদিকে প্রতারক চক্রের সদস্য নওগাঁর জেলার হাট নওগাঁ সান্টু রহমানের স্ত্রী মাফুজা বেগম(৪০) হাইকমিশন কার্যালয়ে চাকুরী করেন বলে পরিচয় দেন। এক পর্যায়ে মাফুজা বেগম বিদেশে লোক পাঠানোর প্রস্তাব দিলে সামছুল আলম মন্ডল ও রফিকুল হাসান জনি গোবিন্দগঞ্জের ৩ ব্যক্তিকে বিদেশে পাঠানোর শর্তে তাদের কাছ থেকে ৬০ লাখ টাকা নিয়ে মাফুজা বেগম এবং তার স্বামী প্রতারক চক্রের আরেক সদস্য সান্টু রহমানের হাতে দেয়। এদিকে বিদেশে যেতে ব্যর্থ হয়ে এবং টাকা ফেরৎ না পেয়ে বগুড়ার সিনিয়র জুডিশ্যিয়াল কোর্টে একটি মামলা দায়ের করা হয়। প্রতারকরা ব্যবসার লভ্যাংশ বন্টনের কথা বলে সামছুল আলম মন্ডলকে দেশে আসতে বলে। তিনি দেশে এলে গত ১৪ মার্চ প্রতারকরা তাকে প্রলোভন দিয়ে হাট নওগাঁয় উক্ত মাফুজা বেগম ও সান্টু রহমানের বাড়িতে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে উক্ত মাফুজা বেগমের সাথে সামছুল আলম মন্ডলের বিবাহের ভূয়া কাবিন নামা তৈরি করে। কাবিন নামায় ৩৩ লাখ টাকা দেনমোহর উল্লেখ করা হয়। ব্যবসার টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যেই বিবাহিত নারীর সাথে ওই কাবিন নামা তৈরি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বগুড়া সদর থানার এসআই মোঃ ওসমান গনি বলেন, আমেরিকা প্রবাসির থেকে প্রতারণার মাধ্যমে আড়াই কোটি টাকা আত্মসাৎ ও এক বিবাহিত নারীর সাথে জোরপূর্বক বিবাহের কাবিন নামা তৈরি করার মামলায় রফিকুল হাসান জনিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবারই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া মামলায় আরো তথ্য উদঘাটনে নিবির জিঞ্জাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023