স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব-১২ সহায়তায় ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার বগুড়ার কিছুœ বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, কেক, বিস্কুট উৎপাদন এবং হোটেল ও দই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও দই তৈরী করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার আব্দুস সোবহানের ছেলে খোবাইভ শেখ (৪৫)কে ৬০ হাজার টাকা, বৃন্দাবনপাড়ার মৃত আলহাজ¦ রমজান আলীর মেয়ে মোছাঃ জলি বেগমের (৫৬) ৩০ হাজার টাকা। সাবগ্রামের মৃত এশরামুল হকের ছেলে মোঃ আল-আমিন (৪৫) এর ১২ হাজার টাকা, শহরের মাহাবুবার রহমানের ছেলে মোঃ বাদশা সরকারের (২২) ৮ হাজার টাকা ,ঠনঠনিয়ার মৃত মজিবর রহমানের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমানের (৩২) ২৫ হাজার টাকা এবং একই এলাকার মৃত আব্দুল বাছেদের ছেলে মোঃ গোলাম রব্বানীর (২২), ২৫হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।